“জাবির বাংলা থিয়েটারের নেতৃত্বে সজল-রাব্বি”
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা থিয়েটার’-এর ২০২৬-২০২৭ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। শিল্প, সাহিত্য ও সৃজনশীলতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল কুমার দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এইচ এম ফজলে রাব্বি।
নবগঠিত এই কমিটির সভাপতি সজল কুমার দাস বাংলা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অথৈ বড়াল পূর্ণা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে ফাতেমা মাহফুজ সারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্নিগ্ধা রাফিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে ফারিয়া সিদ্দিকী রিচি ও মুখরিত রহমান মুখর।
দায়িত্ব গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সভাপতি সজল কুমার দাস বলেন, “বাংলা থিয়েটার সবসময়ই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় মুখরিত থেকেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে নাট্যচর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমাদের এই নতুন পরিষদ বদ্ধপরিকর। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।”
Leave a Reply