1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান”
​হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের অন্যতম ব্যস্ত পয়েন্ট লালমাই উপজেলার বাগমারা বাজার ও ভূশ্চি রোড এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
​লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক ও বাগমারা বাজারের অভ্যন্তরীণ সড়কগুলোতে অবৈধভাবে গাড়ি পার্কিং, যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামাসহ সড়ক দখলের বিষয়গুলো তদারকি করা হয়। মহাসড়কে সুশাসন ও চলাচলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে নিয়মভঙ্গকারী বিভিন্ন যানবাহনের চালকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ফুটপাত ও সড়ক দখল না করার নির্দেশনা দেওয়া হয়।
​অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, “কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। কিন্তু এখানে যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে ফেলে।”
​তিনি আরও জানান, “জনদুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে আমরা ইতিপূর্বেও অভিযান পরিচালনা করেছি। সাধারণ মানুষের স্বস্তি ও সড়কের শৃঙ্খলা রক্ষায় এখন থেকে এই ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”
​প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। সড়ক মুক্ত রেখে নির্বিঘ্নে চলাচলের সুযোগ তৈরিতে এ ধরনের তদারকি নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির