মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু।
মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে দুর্গাপূজাকে সামনে রেখে জনগণের চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস আর আনসারী (বিল্টু)।
স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ বানিয়াজুরী কাঁচাবাজার এলাকার একটি রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। বিষয়টি চেয়ারম্যানের নজরে আসার পর দুর্গাপূজাকে সামনে রেখে জনগণের দুর্ভোগ লাঘবে তাঁর উদ্যোগে সরকারি প্রকল্পের আওতায় রাস্তার পাকা ঢালাই অংশের সংস্কার কাজের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বানিয়াজুরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস আর আনসারী (বিল্টু) বলেন, জনগণের কল্যাণের জন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছে। জনগণের দুর্ভোগ নিরসনে আমি কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণের জন্য সরকার যে অর্থ আমাকে ব্যবহারের সুযোগ দিচ্ছে, তা সর্বোচ্চভাবে জনগণের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, লোক দেখানো কাজ আমি করি না। আমি যা করি, জনগণ তা স্বচক্ষে দেখেন। আগামী দিনেও জনগণের পাশে থেকে তাঁদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়ে কাজ করার প্রত্যয় রয়েছে।
এলাকার সাধারণ জনগণ বলেন, এস আর আনসারী (বিল্টু) চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের বিভিন্ন অবহেলিত গ্রামের রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নিয়েছেন। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাঁকে পাওয়া যায়। ইউনিয়ন পরিষদে সরকারি নীতিমালা অনুসরণ করে অসহায় ও দুস্থ মানুষের বিভিন্ন সেবার ব্যবস্থা করেছেন বলেও দাবি করেন স্থানীয়রা।
তাঁদের ভাষ্য, এলাকার কেউ বিপদগ্রস্ত হয়ে চেয়ারম্যানের কাছে গেলে তিনি বিষয়টি নিজের দায়িত্ব মনে করে সমাধানের চেষ্টা করেন। তাঁর সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয়রা তাঁর প্রশংসা করেছেন।
এ বিষয়ে স্থানীয় বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধি তাঁর দায়িত্ববোধ থেকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনগণের সঙ্গে কাজ করলে তা স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের কর্মকাণ্ড নতুন জন্যও দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষণীয় দৃষ্টান্ত তৈরি করতে পারে।
Leave a Reply