1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি।

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি।

হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুরে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের প্রায় চার ঘণ্টা পর কিশোরীর পরিচয় শনাক্ত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল তাজমীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবারটি কুমিল্লা
নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া সংলগ্ন স্থানে একটি সিএনজি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে তারা আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটির গলায় গামছা পেঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা অবস্থায় ছিল। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

নিহতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর তার একমাত্র মেয়ে তাজমীন
শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা রেসকোর্সের ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। পরে সে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামার পর মেয়ের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর আর যোগাযোগ করতে না পেরে সকালে মেয়ের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করেন তিনি। পরে জানতে পারেন, ফোনটির অবস্থান লালমাই থানা এলাকায়। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে জগতপুর এলাকায় ফসলি জমি থেকে তার মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজিও উদ্ধার করা হয়েছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিল। পরে পরিচয় শনাক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির