1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা।

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা।

হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট (ই-সিগারেট) বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে তোফায়েল খেলাঘরকে ১ লাখ টাকা এবং ফারিয়া কসমেটিকসকে দশ হাজার টাকা সহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার রেলওয়ে জংশন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির অভিযোগে তোফায়েল খেলাঘর এবং ফারিয়া কসমেটিকস এ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা।

অভিযানকালে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেটের বিক্রয় ও সরবরাহ বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার স্বার্থে এ ধরনের নিষিদ্ধ পণ্য বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
এগুলোতে আসক্ত হয়ে নষ্ট হচ্ছে স্কুল কলেজে ছেলে মেয়েরা যাকে এখন ফ্যাশন হিসেবেও নিচ্ছে অনেকে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির