1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া”

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ জন দেখেছেন

“মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে তরুণ সমাজকে দূরে রেখে মাঠ ও পড়ার টেবিলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেছেন, ‘কেউ কারও শত্রু নয়—আমরা সবাই পরস্পরের বন্ধু ও সহযাত্রী। পাহাড়ের সব মানুষকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে পানছড়ি সদর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো পাহাড়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা। আমরা চাই, পাহাড়ের সব মানুষ একসঙ্গে মিলেমিশে থাকুক, একসঙ্গে কাজ করুক। কেউ কারও শত্রু নয়—সকলে আমরা বন্ধু।’
তিনি বলেন, গত কয়েক বছর ধরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ে সম্প্রীতি ফুটবল আয়োজন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করা। সবার মধ্যে সমঝোতা, বন্ধুত্ব, আস্থা ও বিশ্বাস তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। ‘আমরা একসঙ্গে খেলব, পাশাপাশি চলব, পাশাপাশি পড়াশোনা করব। কারণ আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়—আমরা মানুষ।’
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘মাদক আমাদের যুবসমাজকে গ্রাস করছে। এই মাদক থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ছেলে-মেয়েদের মাঠে আনতে হবে। তারা মাঠে খেলবে, এরপর পড়ার টেবিলে যাবে। তাহলেই আমাদের তরুণ প্রজন্ম ঘুরে দাঁড়াতে পারবে।’
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে কিশোর গ্যাংয়ের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা উদ্বেগের বিষয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও যথাযথ দিকনির্দেশনার অভাবে কিশোররা ভুল পথে যাচ্ছে। সন্তান ও ছোটদের সঠিকভাবে পথ দেখানোর পাশাপাশি কিশোর গ্যাং যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনলাইন জুয়া ও মোবাইলের অপব্যবহার নিয়েও সতর্ক করেন তিনি। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থেকে পড়াশোনা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান। মাদক, অনলাইন জুয়া ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়াদুদ ভূঁইয়া জানান, সম্প্রীতির বার্তা আরও ছড়িয়ে দিতে আগামী ১৪ তারিখ খাগড়াছড়িতে ‘সম্প্রীতি কনসার্ট’ আয়োজন করা হবে। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, ফুটবল টুর্নামেন্ট ও সম্প্রীতি কনসার্ট—দুটির লক্ষ্যই মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ জেলা পরিষদের সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন সফল করতে সহযোগিতা করায় জেলা পরিষদ, খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি সদর জোনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির