1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

“মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

“মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

লালপুরে মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই প্রবাসীর বিশ্বাস অর্জন করে বাবা-ছেলে মিলে তাঁর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের শান্ত আলী (২০) ও তাঁর বাবা শহিদুল ইসলাম (৩৮)। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

লালপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, শান্ত আলী মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে ওই ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মাধ্যমেও তাঁদের যোগাযোগ ছিল। একপর্যায়ে ওই প্রবাসীর সঙ্গে ‘সুমাইয়া’র বিয়ে হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের অভিযোগ, শান্ত আলীর বাবা শহিদুল ইসলামও নিজেকে ওই প্রবাসীর শ্বশুর পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কথা বলতেন। বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেন।

এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর আইডি হ্যাকিংয়ের সঙ্গেও তাঁরা জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গন্ডবিল গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে শান্ত আলী ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়।

লালপুর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিংয়ের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির