1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর। মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা” খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ” মানিকগঞ্জে হরিরামপুর থানার  থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন  উধাও, ওসির বদলি ঘিরে রহস্য” খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান” মানিকগঞ্জে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা” খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত” দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার।

খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত”

  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইপি) সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সাদিয়া আফরিন কচি।
সভায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভিন আক্তার খন্দকারসহ জেলা কৃষি, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধি, গণপূর্ত বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবার ও সামাজিক পর্যায়ে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো সহজ অভ্যাস নানা রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির