1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর। মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা” খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ” মানিকগঞ্জে হরিরামপুর থানার  থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন  উধাও, ওসির বদলি ঘিরে রহস্য” খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান” মানিকগঞ্জে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা” খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত” দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার।

কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর।

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর।

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার ফতেকাটি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৬।
আগামী ২৪ অক্টোবর ২০২৬, রোজ শনিবার বাদ আসর মাদ্রাসা ময়দানে দিনব্যাপী এই নূরানী মাহফিলের আয়োজন করা হয়েছে। উপকূলীয় জনপদের মানুষের ঈমান-আমলকে মজবুত করতে দেশের খ্যাতনামা আলেমগণ এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন:
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামী সংগীত শিল্পী মুফতি আব্দুর রহমান সিদ্দিকী [পটুয়াখালী]। তাঁর হৃদয়গ্রাহী তাফসীর ও নসিহত শুনতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসবেন বলে আশা করছেন আয়োজকরা।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখবেন: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এইচ, এম আসাদুজ্জামান আসাদ [দক্ষিণ খুলনা] ,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওঃ আমিনুল ইসলাম আমিনী [সাতক্ষীরা]
মাহফিলে সভাপতিত্ব করবেন ফতেকাটি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা পীরে কামেল আলহাজ্ব মাওঃ আকবর হুসাইন সাহেব দাঃবাঃ।
মাহফিলের মাওসালামা হিসেবে থাকবেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মাহবুবুর রহমান।
আয়োজকরা জানান, মাহফিল শেষে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও দোয়া ও মোনাজাতের মাধ্যমে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে যথাসময়ে মাহফিলে উপস্থিত হয়ে কুরআন-সুন্নাহর আলোচনা শুনে নিজের জীবনকে আলোকিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির