1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষাবাস শেষে দান-পুণ্য ও প্রার্থনায় উৎসবমুখর খাগড়াছড়ি; বিহারে বিহারে পুণ্যার্থীদের সমাগম। কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩। প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় মামাকে কুপিয়ে হত্যা, ভাগ্নে গ্রেপ্তার” মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম। মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত” “মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান” ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি এখন নানা সমস্যায় জর্জরিত” হোমনায় এমকে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক” মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা”

“মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান”

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

“মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান”

আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,মনোহরদী, নরসিংদী।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া,মনোহরদী উপজেলা যুব দলের সদস্য সচিব, জনাব মাসুদুর রহমান সোহাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অভিযানে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. রাকিব হাসান, সাধারণ সম্পাদক মো. ইমরান ইসহাক রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ,মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি, জনাব আল-আমিন,মনোহরদী পৌরসভার জাসাস এর প্রস্তাবিত সভাপতি সাংবাদিক আরিফুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসাধারণকে সচেতন করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা জরুরি। কারণ, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।

তাঁরা আরও মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, সামাজিক সংগঠন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি কম

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির