1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, কাদের কাছে জিম্মি পরিবহন মালিক! পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রথমবারের মতো নজরুলবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙ্গরায় এনসিপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে আসিফ মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” বকশীগঞ্জ সদরে চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা সোহেল ভাইয়ের পথসভায় জনতার ঢল” বর্ষাবাস শেষে দান-পুণ্য ও প্রার্থনায় উৎসবমুখর খাগড়াছড়ি; বিহারে বিহারে পুণ্যার্থীদের সমাগম। কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩। প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় মামাকে কুপিয়ে হত্যা, ভাগ্নে গ্রেপ্তার” মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম। মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত”

কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রথমবারের মতো নজরুলবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রথমবারের মতো নজরুলবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি

এই প্রথমবারের মতো নজরুলবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো ব্যতিক্রমী একটি আয়োজন উপভোগ করলেন প্রত্নতত্ত্বসংশ্লিষ্টরা। কুমিল্লার কোটবাড়িস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সেমিনার কক্ষে ২৬ অক্টোবর দিনব্যাপী পৃথক দুটি পর্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইতিহাসে এ ধরনের ব্যতিক্রমী ও সাহিত্য-সংস্কৃতিবিষয়ক আয়োজন এই প্রথম বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা ও আমন্ত্রিত অতিথিরা।
‘নজরুলবর্ষ’ পালন উপলক্ষে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ১১টায় ‘কাজী নজরুল ইসলামের গানে প্রতিফলিত জীবনদর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মমিনুল ইসলাম। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ও গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল এবং লেখক ও নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য।
প্রবন্ধকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল ইনস্টিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন কুমিল্লায় কাজী নজরুল ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিচিহ্নের কথা তুলে ধরেন।
লেখক ও নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য তাঁর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে বলেন, কবি নজরুলের প্রত্নপ্রেম ও কুমিল্লার ময়নামতি এলাকার প্রভাব কবির রচনায় প্রতিফলিত হয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল তাঁর আলোচনার শুরুতেই বিনয়ের সঙ্গে প্রবন্ধটির সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আজ নজরুলকে নিয়ে কথা বলছি, সেটি নজরুলের ব্যক্তিজীবন ও তাঁর সৃষ্টিতে বিস্তর প্রভাব রেখেছে। সুতরাং, এই প্রবন্ধটি কুমিল্লাকে প্রাধান্য দিয়ে রচিত হতে পারত।’ তিনি নজরুলের কুমিল্লা অধ্যায়, বিশেষ করে বাঙ্গরা উপজেলার দৌলতপুর অধ্যায় নিয়ে ঐতিহ্য কুমিল্লা প্রকাশিত ‘দৌলতপুরে নজরুল’ শীর্ষক গ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রজওয়ানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।
দিনের দ্বিতীয় পর্বে বিকেল ৩টা ৩০ মিনিটে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত প্রেক্ষাপট নিয়ে ‘দৌলতপুরে নজরুল’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবির কালজয়ী গান পরিবেশন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী আফরোজা খান মিতা।
এ ছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কবির বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। প্রত্নতত্ত্বসংশ্লিষ্টদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
নজরুলসংগীতশিল্পী আফরোজা খান মিতা বলেন, আজকের সংগীতানুষ্ঠানের নামকরণে ঐতিহ্য কুমিল্লা প্রকাশিত ‘দৌলতপুরে নজরুল’ গ্রন্থটি বিশেষভাবে সহায়ক হিসেবে কাজ করেছে। ‘দৌলতপুরে নজরুল’ নামকরণের জন্য আফরোজা খান মিতাকে বিশেষভাবে ধন্যবাদ জানান গন্থটির সম্পাদক ও ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
অনুষ্ঠানে অন্যান্য সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জয়াশিস বণিক, কবি ও গবেষক এফ. এইচ. জারদিস, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী তাসিন সাইয়্যেরা সোহা, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সজিব মিয়া এবং গবেষণা সহকারী মো. ওমর ফারুক।
দিনব্যাপী এই সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন, গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির