1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি। মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন বরখাস্ত। বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন” ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে” পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা” ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়” খুলনায় একদিনেই তিন বার্তা — মোংলা বন্দরে উন্নয়ন, বাগেরহাটে দোয়া, স্টেডিয়ামে নতুন কুঁড়ির উৎসব: প্রধানমন্ত্রী তারেক রহমান” লাকসাম রেলওয়ে পুলিশের সাফল্য: ৮ মাসে মাদক ও চোরাচালানের ২০ মামলা, গ্রেফতার ২০” “৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

“পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টিএসসির কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,”বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।”

উপাচার্য আরও বলেন, “জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি এত কম হওয়া দুঃখজনক। ক্যাম্পাসে অবস্থান করেও যারা অনুষ্ঠানে অংশ নেননি, তারা সরকারি অনুষ্ঠানকে অবজ্ঞা করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আলোচনা সভার শেষ পর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির