1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

“নবীগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত “

  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ জন দেখেছেন

“নবীগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

“শওকত আলী,নবীগঞ্জ,হবিগঞ্জ। 

নবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের জন্য দোয়া ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের নতুন বাজার মোড়ে দোয়া ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন জসিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাওলানা ফয়জুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মহসীন আহমদ, হবিগঞ্জ জেলা ওলামা মা’শায়েখ পরিষদের সভাপতি মাওলানা আশরাফ আলী, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. রবিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক।

দোয়া ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের জন্য মোনাজাত করা হয়। উক্ত মাহফিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির