“গংগাচড়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর
আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার সম্মানিত আমীর জনাব এমডি নায়েবুজ্জামান নায়েব। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য, বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও স্থানীয় যুব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, যুব সমাজই জাতির মেরুদণ্ড। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, নীতি-নৈতিকতা, যোগ্যতা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে যুবকদের সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
র্যালি শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply