“ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াং স্পার্ক অব বাংলাদেশের আয়োজনে বর্ণাঢ্য প্রতিযোগিতা”
মোস্তফা জাফরি হামিম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে এক অনন্য আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার (তারিখ) স্থানীয় একটি মিলনায়তনে Young Spark Of Bangladesh-এর আয়োজনে এবং সহযোগিতায় Debating Association Of Brahmanbaria (DAB), Recharge Astronomy Science Association (RASA), আলো Robotics Club ও Future Assemble-এর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রায় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
আয়োজনে ছিল—
বিতর্ক প্রতিযোগিতা
বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও প্রতিযোগিতা
রচনা প্রতিযোগিতা
কুইজ প্রতিযোগিতা
আবৃত্তি প্রতিযোগিতা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এছাড়াও আরও নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইব্রাহিম খান সাদ্দাত,
সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি
ফাহিম মুনতাসীর, পরিচালক,
সোনালি সকাল
Dreams Of Bangladesh-এর প্রতিনিধি
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
হবিগঞ্জ থেকে আগত বিজ্ঞানী
লাবিব ইসলাম।(ক্ষুদে বিজ্ঞানী)
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন Young Spark Of Bangladesh-এর সভাপতি আহনাফ বিন আশরাফ
নাবিল।
সঞ্চালনায় ছিলেন মোস্তফা জাফরি হামিম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যেমন ভূমিকা রাখবে, তেমনি তাদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানের অতিথিরা বলেন, নতুন প্রজন্মের এই ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতের বাংলাদেশকে আলোকিত করবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা এমন আয়োজনের মাধ্যমে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।
Leave a Reply