1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

চুনারুঘাট পৌর জামায়াতের কমিটি গঠন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌর জামায়াতের ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ১৮ই নভেম্বর,রোজ সোমবার,সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জুবায়ের আহমদ এর পরিচালনায়

উপজেলা জামায়াতের সেক্রেটারি,মীর সাহেব আলীর সভাপতিত্বে,পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে জাঁকজমকপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাঃ ফুয়াদ হাসান, অর্থসম্পাদক এস এম নোমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ এর সদস্য মাওলানা শেখ রায়হান উদ্দিন হবিগঞ্জী, ১০ নং মিরাশি ইউনিয়ন এর সভাপতি আব্দুল মনাফ মুহরী, শফিকুল ইসলাম সহ প্রমূখ। সকল অতিথিদের আলোচনার পর প্রধান অতিথির মাধ্যমে পৌর কমিটির সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি ও সেক্রেটারি এবং সকল অতিথির সাথে পরামর্শ করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষণা পত্রে যাদের নাম এসেছে সভাপতি মো. মহিবুর রহমান মাছুম, সহ সভাপতি হাঃ জুবায়ের আহমদ, সহসভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি হাঃ চৌধুরী মুহাম্মাদ আলী জিন্নাহ, সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি নুরে আলম হাবিবি, বায়তুল মাল সম্পাদক আব্দুল হাই আল মামুন, সহ বায়তুলমাল সম্পাদক গোলাম কিবরিয়া, মিডিয়া ও প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদির, হাঃ মাছুমকে ওলামা বিষয়ক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বে যারাই আসেন তারা টেন্ডারবাজি, চাঁদাবাজির জন্য আসেনা মানবতার মুক্তির মহানায়ক হিসেবে কাজ করার জন্য আসেন। জামায়াতকে যদি বাংলাদেশের জনগণ ক্ষমতার আসনে বসায় তাহলে বাংলাদেশ হতে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজদের কে বিতাড়িত করা হবে। সর্বশেষ সভাপতির বক্তব্যর পরে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির