“আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা”
মুহাম্মদ হাবিবুর রহমান খান,হবিগঞ্জ।
আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা। গতকাল বৃহস্পতিবার রাত ৯.০০টায় সিলেট অঞ্চল বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল জননেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের চারটি জেলার জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা দেন। এরই আলোকে হবিগঞ্জ জেলার চারটি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ও পরিচিতি নিম্নে প্রদান করা হল।
★হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল):
ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী সেক্রেটারী মোঃ শাহজাহান আলী,
★হবিগঞ্জ-২ আসনে (বানিয়াচং-আজমিরীগঞ্জ):
ছাত্রশিবিরের সাবেক হবিগঞ্জ জেলা সভাপতি এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য ও হাতিরঝিল থানা আমীর এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী,
★হবিগঞ্জ-৩ আসনে (হবিগঞ্জ সদর-শায়েস্তাঞ্জ-লাখাই):
ছাত্রশিবিরের সাবেক হবিগঞ্জ জেলা সেক্রেটারী ও জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা সেক্রেটারী কাজী মহসিন আহমদ,
★হবিগঞ্জ-৪ আসনে (চুনারুঘাট-মাধবপুর):
জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান।
Leave a Reply