1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক”

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

“শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে
গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক”

নিজিস্ব প্রতিবেদক,দৈনিক স্বদেশের কন্ঠ 

শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ কে পেটানোর দায়ে স্বেচ্ছা সেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়। ১০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টার দিকে শিবপুর থানার ভিতরে এ ঘটনা ঘটে।
স্বেচ্ছা সেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, সে নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিয়েছে।

শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামী নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এখবর পেয়ে রাত ১০ টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায়। এসময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারতে থাকে। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, “এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে।”
তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ার ফলে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহত কনস্টেবল সবুজ মিয়া।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির