“নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২২ই ফেব্রুয়ারী, দুপুর ২টায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন,নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মোঃ খায়রুল কবির খোকন।
সমাবেশের সঞ্চালনায় ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব,জনাব আলহাজ্ব মঞ্জুর এলাহী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান,জনাব মোঃ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনুজীর আহমেদ টিটু ও নজরুল ইসলাম আজাদ।
আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভূইয়া জুয়েল, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকেয়া আহমেদ লাকী, পিপি আব্দুল বাছেদ ভূইয়া, বিএনপি নেতা হারুন অর রশিদ হারুন, আকবর হোসেন, আবু সালেহ চৌধুরী, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াছ আলী ভূইয়া, ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু, মহসিন হোসাইন বিদ্যুৎ।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আজ তারা পলাতক।
সমাবেশস্থলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন, ফলে নরসিংদী শহর মিছিলের নগরীতে পরিণত হয়। নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দলীয় ঐক্য ও আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
Leave a Reply