1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৫ জন দেখেছেন

“১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত”

আলা উদ্দিন,চুনারুঘাট হবিগঞ্জঃ

হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক এক গণ সমাবেশের আয়োজন করা হয়।

গতকাল জুমার নামাজের সালাত আদায় করে জামায়াত নেতা আলতাফ হোসেন সবুজের সৌজন্যে দুপুরের আপ্যায়ানের ব্যবস্থা করা হয়। বিকাল ৩ ঘটিকা হতে অত্র ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে জামায়াতের নেতৃবৃন্দ আসা শুরু করেন।

উক্ত ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে আসা কর্মী সমর্থক  এবং জেলা-উপজেলা জামায়াতের নেত্রীবৃন্দ সহ সকলের উপস্থিতিতে বিকাল ৩ঃ৩০ মিনিটে শুরু হয় তাদের দলীয় গণ সামাবেশ।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান এর পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুরুল ইসলাম সাজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর,জনাব কাজী মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর,জনাব মাওলানা ইদ্রিস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি,জনাব মীর সাহেব আলী, অর্থ সম্পাদক জনাব এস এম নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুনারুঘাট উপজেলার সভাপতি,জনাব এস এম খলিলুর রহমান, মাস্টার ইমদাদুল হক চৌধুরীর, মাওলানা রায়হান উদ্দিন হবিগঞ্জী, জামায়াত নেতা সিরাজুল ইসলাম কাজল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুনারুঘাট উপজেলার সভাপতি মারুফ মিয়া , ছালেক মিয়া,মাওলানা আজহারুল ইসলাম, হারুন মিয়া,আব্দুর রহিম, মোঃ তানিম মিয়া,জাকির হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে উক্ত  বাজারের প্রতিটি মানুষের এবং দোকানে দোকানে গিয়ে ভোট চাইতে দেখা যায়। জামায়াতের নেতৃবৃন্দ ও প্রতি কর্মীর কার্যক্রমে বুঝা গেছে আগামী জাতীয় নির্বাচনকে উদ্দেশ্য করে তাদের এই আয়োজন।  বাজারের আগত সাধারণ জণগণও তাদেরকে খুব সহজেই মিশতে দেখা যায়। বাজারে আসা সাধারণ জণগণ বলেন, জামায়াতে ইসলামী যদি সকল ইসলামী দলকে সাথে নিয়ে সামনের জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করে  তাহলে আগামী নির্বাচনে চমক দেখাবে বলে মানুষ আলোচনা করতে শোনা যায় ।

উক্ত গণ সমাবেশের প্রধান অতিথি জামায়াত মনোনীত চুনারুঘাট-মাধবপুরে সংসদ সদস্য প্রদপ্রার্থী, কাজী মাওলানা মুখলিছুর রহমান তাঁর বক্তব্যে বলেন বিগত সরকারের কর্যক্রম দেখেছেন এখন আলেম-ওলামাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে পরিক্ষা করে দেখেন আলেম ওলামারা কিভাবে দেশ পরিচালনা করে। বাংলাদেশে পর্যপ্ত খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে যাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব কিন্তুু দক্ষ এবং বিশ্বাস যুগ্য ব্যক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দেওয়াতে আমরা বিশ্বের দরবারে পিছিয়ে আছি বলে ভাষণ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির