1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সারাদেশে বিএনপির ৮৪ সেল গঠন”

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সারাদেশে বিএনপির ৮৪ সেল গঠন”
চাঁদপুর জেলায় এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও এডভোকেট বিবি হাওয়া।
নিজস্ব প্রতিনিধি:
সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য দিতে দেশব্যাপী ৮৪ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেলগুলোর কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে চাঁদপুর জেলায় আছেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও এডভোকেট বিবি হাওয়া ।বিগত ১৬ বছর দুঃশাসনে অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল, যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। ‘সেই রেশ ধরেই চলছে এখনো নারী-শিশু নির্যাতনকারীরা যেন সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে বসে রয়েছে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সারা জাতিকে বেদনার্ত করেছে।’ ‘বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।’ এ অবস্থায় দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে ৮৪টি সেল গঠন করেছে বিএনপি। বিএনপির সাংগঠনিক ভিত্তি অনুযায়ী আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে এসব সেল তাদের কার্যক্রম পরিচালনা করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির