1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নবীগঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৯ জন দেখেছেন

“নবীগঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত”

মুহাম্মদ শওকত আলী,নবীগঞ্জ, হবিগঞ্জ। 

আন্দোলন সংগ্রামে মুসলমানদের ত্যাগ দিল্লির দোসরেরা ধামাচাপা দিয়ে রাখতে চায়- মো. শাহজাহান আলী : নবীগঞ্জে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী
নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আল হেলাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে
মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং পৌরসভা আমির সোহেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক অর্থ সম্পাদক মো. শওকত আলী, সিনিয়র সাংবাদিক আবু তালেব, দারুল হিকমাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি সাইদুল হক চৌধুরী, পৌর শাখার সাবেক আমীর মাওলানা এমদাদুল হক, আবুল হোসেন আজাদ, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ আলম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের নেতা মুফতি ফয়সল তালুকদার, জে কে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক নেতা শামীম আহমেদ চৌধুরী, গোলাম রব্বানী, জাহাঙ্গীর বখত চৌধুরী, জেলা শিবির সভাপতি হোসাইন আহমদ, আব্দুল মান্নান, উপজেলার সহ-সেক্রেটারি এস এ মুসা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, এহসানুল হাদি রোমান, যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ প্রমুখ।

এছাড়াও মতবিনিময় ও ইফতার মাহফিলে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিশ, হেফাজতে ইসলাম,জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিশ, যুব অধিকার পরিষদ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও উপজেলা সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী বলেন- ব্রিটিশ আমল থেকে শুরু করে ২০২৪ এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত ইসলামপন্থী দলগুলো এদেশের মানুষের আযাদীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল দিল্লির দোসরেরা ইতিহাস বিকৃত করে মুসলমানদের ত্যাগের ইতিহাস ধামাচাপা দিয়ে রাখতে চায়। প্রকৃত দেশপ্রেমিক জনতাকে মৌলবাদী ট্যাগ দিয়ে কোনটাসা করে রাখা হয়েছে। আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের আহবান রেখে তিনি বক্তব্য শেষ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির