1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আদর্শবান ত্যাগী নেতা- কর্মীরাই  বিএনপি’র নেতৃত্ব দেবে” কৃষক দল সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল 

  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

“আদর্শবান ত্যাগী নেতা- কর্মীরাই  বিএনপি’র নেতৃত্ব দেবে” কৃষক দল সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল

সারোয়ার হোসেন,ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কৃষক দলের  সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘ত্যাগী নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। তারাই আগামীতে দলের নেতৃত্ব দেবে। তাদের বুঝতে হবে  অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সন্ত্রাস-দখলবাজির সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক থাকলে সোজা হিসেব – আউট।আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের দলে জায়গা হবে না। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশাল এক  কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে যে সকল নেতাকর্মী দলের পক্ষে কাজ করেছেন দলের আপদে-বিপদে পাশে ছিলেন, যেল জুলুম অত্যাচার সহ্য করেছেন  তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে।  তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ করবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলের কাজ করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি তথা ধানের শীষ কে জয়যুক্ত করতে হবে।  এর আগে  মুহুর্মুহ  স্লোগান আর শত শত নেতাকর্মী  উৎসবমুখর পরিবেশের মধ্যে  দিয়ে বিভিন্ন স্থান থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মঞ্চের দিকে আসতে থাকে ।  এ সময় সম্মেলন স্থল ও আশপাশের রাস্তা কানায় কানায় পরিপূর্ণ  হয়ে উঠে।

জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং এডভোকেট মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, আহবায়ক কমিটির সদস্য খাইরুল আনাম,সহ ভাঙ্গা উপজেলার বিএনপি,ছাত্রদল যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির