1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“কুমিল্লা-৯: লাকসাম-মনোহরগঞ্জে ‘চেয়ার’ প্রতীকে সুন্নিজোট প্রার্থী মীর আবু বকর ছিদ্দিক-এর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা”

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“কুমিল্লা-৯: লাকসাম-মনোহরগঞ্জে ‘চেয়ার’ প্রতীকে সুন্নিজোট প্রার্থী মীর আবু বকর ছিদ্দিক-এর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা”

​হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। এই আসনে বৃহত্তর সুন্নিজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মো. আবু বকর ছিদ্দিক তাঁর নির্বাচনী প্রতীক ‘চেয়ার’ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
​আজ শুক্রবার সকাল থেকেই লাকসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচারণা চালানো হয়। প্রার্থীর সফরসূচি অনুযায়ী পশ্চিমগাঁও দরগাহ এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে তিনি আউশপাড়া, উত্তরদা এবং নাওটি এলাকায় পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারের সময় মীর মো. আবু বকর ছিদ্দিক-এর সঙ্গে বৃহত্তর সুন্নিজোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় ‘চেয়ার’ মার্কার সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আউশপাড়া ও উত্তরদা এলাকা। পশ্চিমগাঁও দরগাহ এলাকায় জিয়ারত ও দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
নাওটি বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মীর মো. আবু বকর ছিদ্দিক বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা এবং ইনসাফ কায়েমের লক্ষে নির্বাচনে এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ পরিবর্তন চায়, তারা শান্তি ও ন্যায়বিচার চায়। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণ ‘চেয়ার’ মার্কায় ভোট দিয়ে সুন্নিজোটকে বিজয়ী করবে।”
​তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি এই এলাকাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব এবং সুন্নি জনতার প্রত্যাশা পূরণে কাজ করে যাব।
স্থানীয় ভোটারদের মধ্যেও প্রার্থীর উপস্থিতি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ ও সৎ নেতৃত্বের প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি করেন সুন্নিজোটের কর্মীরা।
​দিনব্যাপী এই কর্মসূচিতে লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুন্নিজোটের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ চলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির