“লালপুরে টিপু ও পুতুল গ্রুপের সংঘর্ষ, আহত-১০”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় কচুয়া বাজার এলাকায় ৬ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাটোর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও বিএনপি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজারে টিপু গ্রুপ গণসংযোগ চালানোর সময় পুতুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষে টিপু গ্রুপের মোট ১০ জন আহত হন। আহতরা হলেন— ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭)। আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply