1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জাবিতে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তামীম, সম্পাদক সাজেদুল”

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন

“জাবিতে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তামীম, সম্পাদক সাজেদুল”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাবি-এর ২০২৬ সালের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তানভীর মোর্শেদ তামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সাজেদুল কালাম।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বহ্নি দেবনাথ, মো. মিজানুর রহমান, তাওহীদুল ইসলাম, মাহমুদ রবিউল ও আহমেদ এজাজুল হাসান আরিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন বাবর, সাইমুন ইলহাম ও জিয়া উদ্দিন আসিফ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিউর রহমান রবি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ ও খাইরুল আমিন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আমান উল্লাহ, অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক রেজাউল হাকিম এবং উপ-অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ সারওয়ার কামাল, মোহাম্মদ মাক্কী ও আজমাইন সিফাত দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ মোহাম্মদ ইয়াসির, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নওশাদ চৌধুরী এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে ওকীন লাইন দায়িত্ব পালন করবেন।

কমিটিতে ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সাবিহা ইয়াসমিন অপি এবং সহ-ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুর রহমান, ফাতেমা নওশিয়া জয়নব ও আসমাউল হুসনা আঁখি মনোনীত হয়েছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়াহিয়া ইফতি ও ফাহিম আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার হামিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ আহসান নাবিদ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইলিয়াস।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফারিহা তাসনিম, সাহেদ ইসলাম রাব্বি, আস রিহাম আসর, হাসিমুল ইসলাম হৃদয়, মামুনুল ইসলাম, মোহাম্মদ হারুন, মুসতাসিন রায়েদ ও রুহুল আনোয়ার তামিম।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. দিদারে আলম মহসীন।

উপদেষ্টাদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, “কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০২৬ সালের নির্বাহী কমিটি প্রকাশিত হওয়ায় আমরা আনন্দিত। নতুন এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ভবিষ্যতে ভর্তিচ্ছু কক্সবাজার জেলার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি তানভীর মোর্শেদ তামীম বলেন, “কক্সবাজার একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জেলা। এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার জেলার শিক্ষার প্রসার ঘটবে এবং সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির