1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পৌর বিএনপির উদ্যোগে শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

“পৌর বিএনপির উদ্যোগে শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর পৌরসভার আহবায়ক আবুল কালাম মল্লিক এর বাড়িতে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নির্বাচনী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম মল্লিক , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ ,শিবচর , ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বাশার সিদ্দিকী, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান,পৌর ছাত্র দল নেতা রাহাত মল্লিক, উপজেলা কৃষক দলের সভাপতি টিপুসহ পৌরসভার বিভিন্ন নেতাকর্মীরা । উঠান বৈঠকে বক্তরা বিএনপি নেত্রী নাদিরা আক্তারের জন্য ভোট চান এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী কে বিজয় করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিপুল সংখ্যক নারী কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যে কোনো সমস্যা বা দাবি নিয়ে আমার কাছে আসতে পারবেন,তিনি বলেন ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হবে,দেশের উন্নয়ন, সমাজের উন্নয়নের জন্য আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে শিবচর কে আধুনিক শহরের আদলে তৈরি করবো।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডে ব্যবস্থা করা হবে, যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যায়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে। এ সময় তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাহাত মল্লিকের সঞ্চলনায় উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন আমি আশা করি, আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আক্তারকে সংসদে পাঠাবেন।” তিনি সকলকে নিজ নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি একত্রে হয়ে, আমাদের প্রার্থী নাদিরা আক্তার কে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাবো শিবচরের সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য।

উঠান বৈঠকে অন্যান্য বক্তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির