“লামায় বিএনপির নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু থোয়াইনু অং চৌধুরী, সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা পরিষদ এবং সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর বিকল্প নেই।
এ সময় কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগ ও পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Leave a Reply