1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“২০ বছর পর বিরামপুরে তারেক রহমান জনসভায় মানুষের ঢল”

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“২০ বছর পর বিরামপুরে তারেক রহমান জনসভায় মানুষের ঢল”

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ২০ বছর পর দিনাজপুরের বিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা উত্তরাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় যোগ দিতে সকাল থেকেই সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে। এটি উত্তরাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণার শেষ জনসভা।

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থল ছাপিয়ে পুরো বিরামপুর শহর এখন লোকে লোকারণ্য। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিরামপুর ও আশেপাশের এলাকার কোনো হোটেল-মোটেল খালি নেই; অনেকে খোলা মাঠে বা স্বজনদের বাড়িতে রাত কাটিয়ে সকালে জনসভায় যোগ দিয়েছেন।

ঘোড়াঘাট থেকে আসা বয়োজ্যেষ্ঠ ভোটার মজিবুর রহমান বলেন, “আগে না আসলে তারেক জিয়াক দেখা যাবে না। টিভিতে দেখেছি, এবার সামনাসামনি দেখব।” মজিবরের মতো আরও অনেক বয়োজ্যেষ্ঠ ভোটার দলমত নির্বিশেষে তারেক রহমানকে এক নজর দেখার আগ্রহ থেকে সাতসকালে মাঠে হাজির হয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান আজ আকাশপথে ঠাকুরগাঁও ও নীলফামারী সফর শেষ করে বিরামপুরের এই জনসভায় যোগ দেবেন। দিনাজপুরের ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। সভা শেষে পুনরায় আকাশপথেই তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আজকের এই জনসভা হবে উত্তরাঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম জমায়েত। মাঠের সীমানা ছাড়িয়ে বিরামপুর শহর আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, তারেক রহমানের এই সফর নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং তা নির্বাচনী ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির