1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“আমি যদি সংসদে যাই এবং আমার বন্ধু নির্দোষ প্রমাণিত হয়, তবে সর্বপ্রথম আমি আমার বন্ধু ব্যারিস্টার সুমনকে মুক্ত করে আনবো—ইনশাআল্লাহ।” -মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী”

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন

“আমি যদি সংসদে যাই এবং আমার বন্ধু নির্দোষ প্রমাণিত হয়, তবে সর্বপ্রথম আমি আমার বন্ধু ব্যারিস্টার সুমনকে মুক্ত করে আনবো—ইনশাআল্লাহ।”
-মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী”

জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের দৃষ্টি এখন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের দিকে। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. ফয়সলের বিপরীতে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।
নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর বন্ধু ব্যারিস্টার সুমন (মাধবপুর, হবিগঞ্জ)-এর সকল ন্যায্য স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রের একটি টাকাও নিজের জন্য গ্রহণ করাকে তিনি হারাম মনে করবেন।
তিনি আরও জানান, নির্বাচিত হলে চুনারুঘাট ও মাধবপুর—এই দুই উপজেলাকে আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এদিকে এই বক্তব্য ও ঘোষণার পর থেকে মোমবাতি প্রতীকের প্রার্থীর প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা। স্থানীয় জনগণের মতে, একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং হবিগঞ্জ-৪ আসনের এই নির্বাচন সারাবাংলার জন্য একটি দৃষ্টান্তমূলক ইতিহাস হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির