“লামা পৌরসভার ৫ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা”
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে লামা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শাহিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, রাজপুত্র সাচিং প্রু জেরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ শেষে শান্তিপূর্ণভাবে পথসভা সমাপ্ত হয়।
Leave a Reply