“ফাইতং ইউনিয়নে ধানের শীষের প্রচারণা”
মোঃ শফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
লামা (বান্দরবান), ৮ ফেব্রুয়ারি ২০২৬:
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিছবাহ উদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দু রহিম, সাবেক প্রচার সম্পাদক নাজেমুল ইসলাম নাজু, সাবেক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ফাইতং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সাবেক নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে সমর্থন জানাবে।
Leave a Reply