“শিবচরে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী জনসভায় জন মানুষের ঢল”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুরের শিবচরে স্বতন্ত প্রার্থী কামাল জামান নুরুদ্দীন মোল্লার পক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। রবিবার ৮ই জানুয়ারি বিকেল ৪ টার দিকে উপজেলার ঐতিহাসিক হাতির বাগান মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–১ আসন (শিবচর) থেকে স্বতন্ত্র প্রার্থী জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সাজাহান হোসেন সাজু মোল্লা, উপজেলা বিএনপির আরেক সাবেক যুগ্ন আহবায়ক ইয়াজ্জেম হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দীন মোল্লার নির্বাচনী জনসভায় নির্দিষ্ট সময় থেকেই সভাস্থলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী পুরুষ, শিশু বৃদ্ধরা জনসভায় যোগদান করেন। এ সময় মঞ্চে উপস্থিত থেকে কামাল জামান নুরুদ্দীন মোল্লা সবাই কে অনুষ্ঠানে স্বাগতম জানান। নির্বাচনী জনসভায় নেতারা বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার জাহাজ প্রতিকে ভোট চান। বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহজাহান মোল্লা (সাজু) বলেন, আপনারা জাহাজ প্রতিকে ভোট দিয়ে আপনাদের ঘরের ছেলে কে জয়যুক্ত করে শিবচর তথা আপনাদের সেবা করার একটা সুযোগ দেওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।
এ সময় আরো বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইয়াজ্জেম হোসেন রোমান তিনি বলেন, যাদের বিরুদ্ধে গত ১৭ বছর সংগ্রাম করেছি, যাদের দ্বারা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের স্বীকার হয়েছে আজ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আবার সখ্যতা গড়ে তুলেছে বিএনপির প্রার্থী। তিনি বলেন আপনারা আবার ফ্যাসিস্ট শক্তি কে পুনর্বাসন করতে চান, এর ফলাফল বেশি একটা ভালো হবে না। তিনি আরো বলেন কামাল জামান নুরুদ্দীন মোল্লা আমাদের ঘরের ছেলে, আপনারা সকলে আগামী ১২ই ফেব্রুয়ারী জাহাজ প্রতিকে ভোট দিয়ে আমাদের ঘরের ছেলে কে সংসদে পাঠাতে চাই যদি আপনারা ভোট দেন, এ সময় উপস্থিত সকলে হাত তুলে জাহাজ প্রতিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দীন মোল্লা বলেন, আমি আপনাদেরই ছেলে, আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমাকে একবার সুযোগ দেন,আমি আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে চাই। তিনি বলেন, আপনারা জানেন, বিএনপি আমাকে নমিনেশন দিয়েছিলো,কিন্তু একটি চক্রান্ত মহলের ষড়যন্ত্রের স্বীকার আমি, একটি কুচক্রী মহলের কারনে আমার নমিনেশন স্থগিত করা হয়। কিন্তু আমি আপনাদের ভালেবাসা সিক্ত হয়ে নির্বাচনী মাঠে আছি। তিনি বলেন দেখেন আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নাই, আমার চিন্তা চেতনায় শিবচর এবং শিবচরের মানুষ, তাই আপনাদের কাছে অনুরোধ আমাকে আপনার একটা ভোট দেন, আমি নির্বাচিত হতে পারলে, শিবচরের মানুষের উন্নয়নের জন্য যা যা করা লাগে আমি করবো ইনশাআল্লাহ। শিবচরে কোন দুর্নীতি, মাদক, অনিয়ম,চাঁদাবাজী হতে দেবো না।
এ সময় তিনি বিএনপি প্রার্থীর সমালোচনা করে বলেন, যে আওয়ামী লীগ এর কারনে আমরা দীর্ঘ ১৭ বছর রাতে ঠিকমত ঘুমাতে পারি নাই,শতশত মামলা দেওয়া হয়েছে, আজ তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন,জনগন এ গুলো বোঝে, তিনি বলেন জনগন আপনাদের ক্ষমা করবে না, তারা তাদের ভোটের মাধ্যমে এর জবাব দেবে। পরিশেষে সকলের কাছে জাহাজ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী জনসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply