“সেনবাগ বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী”
রফিকুল ইসলাম রিফাত সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ বাজারে কাজী মফিজুর রহমান ও জয়নুল আবদিন ফারুকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে সেনবাগ বাজারের প্রধান সড়কে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এতে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বাজার এলাকায় টহল জোরদার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সেনবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply