1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সুনামগঞ্জ-১ আসনে আগামী নির্বাচনে আব্দুল মোতালেব খান’কে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ”

  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

“সুনামগঞ্জ-১ আসনে আগামী নির্বাচনে আব্দুল মোতালেব খান’কে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ”

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

৩ বারের (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে আব্দুল মোতালেব খান’কে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ধর্মপাশা উপজেলাসহ তিন উপজেলার জনগণ।

২২৪-সুনামগঞ্জ-১(ধর্মপাশা,মধ্যনগর তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের উপ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। কে হবেন ধানের শীর্ষের প্রার্থী?এ প্রশ্ন এখন শহর থেকে গ্রামাঞ্চলে। আলোচনার ঝড় উঠেছে চায়ের স্টল থেকে আড্ডাস্থল গুলোতে। কেউবা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন,কেউবা মাঠ দখলে চালাচ্ছেন গণসংযোগ।

গণসংযোগ কালে কথা হয় আব্দুল মোতালেব খানে’র সাথে। তিনি ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান,ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবার তিনি সুনামগঞ্জ-১(ধর্মপাশা,মধ্যনগর তাহিরপুর ও জামালগঞ্জ)আসনের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ইতি মধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন।

এসময় তিনি তুলে ধরেন তার রাজনৈতিক,পারিবারিক ও সামাজিক কার্যক্রমের নানা চিত্র। তিনি জানান ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি আসেন রাজনীতির আঙ্গিনায়। বিভিন্ন সময় রাখেন গুরুত্বপূর্ ভূমিকা। এজন্য রাজনীতি জিবনেই হয়ে উঠেন প্রশংসনীয়। তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে ছিলেন। নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর সুসংগঠিত ক্যারিয়ার।উল্লেখযোগ্য রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। এজন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে হয়ে উঠেন প্রিয় মানুষ।

তিনি সহজসরল ও সাদা মনের মানুষ,ক্লিন ইমেজের এই প্রার্থী আব্দুল মোতালেব খান বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ,নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল মূহুর্তেও ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন তবুও আপোষ করেন নি। দেশের জনগণের ভরসার জায়গা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের দুঃসময়ে তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন। তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন । দীর্ঘ সতের বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন দল তাদের মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে সুনামগঞ্জ-১সংসদীয় আসনটি পুনরুদ্ধারে করে দলকে উপহার দিব। তিনি আরও বলেন,আমি এমপি নির্বাচিত হলে শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমসহ এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো
(ধর্মপাশা,মধ্যনগর তাহিরপুর ও জামালগঞ্জ) উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির