“মৌলভীবাজার-৪ আসনের মবনির্বাচিত এমপি হাজী মুজিব এর মন্ত্রীত্বের দাবিতে বৃটেনে সভা অনুষ্ঠিত”
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে যুক্তরাজ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় লন্ডন টাউনে হোয়াটচ্যাপলের দোয়া ডিনার রেস্টুরেন্টে বৃটেনে বসবাসরত কমলগঞ্জ–শ্রীমঙ্গল উপজেলাবাসী আয়োজিত সভায় সাবেক ছাত্রনেতা ও কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-র সভাপতি প্রফেসর শেখ এম শামীম শাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের সহ-সভাপতি আমিনুল ইসলাম সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব লিটন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান রোকন। সভায় অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক তৌফিক এলাহী, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
এসময় যুক্তরাজ্যস্থ কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম চৌধুরী আলাল, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান ইমন, ছাত্রনেতা সামী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব দীর্ঘদিন ধরে কমলগঞ্জ–শ্রীমঙ্গলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন উল্লেখ করে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এবারের নির্বাচনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের বিপুল ভোটে বিজয় জনগণের নিরঙ্কুশ আস্থার প্রতিফলন। তাঁরা আরও বলেন, সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ এই এলাকার উন্নয়ন, চা-শ্রমিকদের অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানসহ জাতীয় গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ভূমিকা রাখতে হলে তাঁকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
সভা থেকে দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যোগ্যতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবকে মন্ত্রীত্ব প্রদান করা হলে তা শুধু মৌলভীবাজার-৪ আসনের জনগণ নয়, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশাও পূরণ করবে।
সভা শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সহ সকলের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে সভাপতি সভার সমাপ্তি করেন।
Leave a Reply