1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মাথা ন্যাড়া করে দিলেন কর্মীরা”

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন

“সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মাথা ন্যাড়া করে দিলেন কর্মীরা”

নিজিস্ব প্রতিবেদক,সিলেট।

সিলেটে নিজ দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত ওই নেতার নাম এমদাদুল ইসলাম। তিনি সিলেট মহানগর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ জুলাই) বিকেলে। নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে একজন প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তাকে মারধর করেন এবং একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেন।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার একটি ব্যক্তিগত বিরোধ ছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই এই হামলা হয়েছে বলে তার দাবি।

তিনি বলেন, “বিকেলবেলা ১০ থেকে ১২ জন যুবক আমাকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে যায়। তারা সবাই বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পরিচিত কর্মী। সেখানে তারা আমার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মাথা ন্যাড়া করে দেয় এবং ভিডিও তোলে। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।”

এমদাদুল জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার বিচার চেয়ে তিনি ইতোমধ্যে দলের জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির