1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

“হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত”

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অদ্য সকাল ৯.০০টায় হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে সদর উপজেলা আমীর হাজী মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও পৌর সহ সেক্রেটারী মাওলানা তারেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, জেলা সহ-সেক্রেটারী ও শানখলা ইউপি চেয়ারম্যান জনাব এডভোকেট নজরুল ইসলাম, জেলা শুরা কর্মপরিষদ সদস্য মোঃ শামসুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তাসলিম আলম মাহদী, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং পৌর আমীর আতিকুল ইসলাম সোহাগ, সাবেক পৌর আমীর এডভোকেট মোহাম্মদ হারুন, পৌর সেক্রেটারী আব্দুল মজিদ মন্ডল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মু. হাবীবুর রহমান খান, সদর উপজেলা সেক্রেটারী এসএম নাদির শাহ, জামায়াত নেতা কাজী মনির হোসাইন প্রমূখ। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি হোসাইন আহমদ, লাখাই উপজেলা জামায়াত সভাপতি মোঃ লুৎফুর রহমান, সেক্রেটারী শেখ শহিদুল্লাহ, হবিগঞ্জ পৌর শাখা সহ-সেক্রেটারী আমজাদ হোসাইন মণি, জামায়াত নেতা মাওলানা নূরুল ইসলাম, তালহা মোঃ সালমান, আব্দুস শহিদ, আজহারুল ইসলাম, সেকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুল হাই, পৌর সহ-সভাপতি শহিদুর রহমান হিরন, মোঃ নূরুল হক, পৌর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত নেতা রওনুকুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, মহসিন আহমদ, কাজী উসমান গণি ফিরোজ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন শেষে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর – লাখাই – শায়েস্তাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদের সমর্থনে, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক বিরাট শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়াই মুখে নূরুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির