1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল”

  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের প্রতিবাদে, মিটফোর্ড হাসপাতালে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এবং গোপন সংগঠনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জোড়ালো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থ মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ, যেখানে ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন—“যে গোষ্ঠী দীর্ঘদিন ধরে গোপনে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের রুখতে রাজপথে ছাত্রদল থাকবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দল,তাঁতী দল,ওলামা দল,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি স্তরের নেতা-কর্মীরা

এ সময় তারেক রহমানকে ঘিরে গুজব-অপপ্রচার রুখে দেওয়ার শপথ,দেশের শিক্ষাঙ্গন ও শান্তি বিনষ্টে জড়িত গুপ্ত সংগঠনের তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান,

জনগণের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষায় ছাত্রদলের সক্রিয় ভূমিকা,সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ-সংহতি।

ছাত্রদলের নেতৃবৃন্দরা জানান, “গোপন নৈরাজ্য আর গুপ্তচক্রের সময় শেষ। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির