1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পুলিশি হয়রানিতে মনোহরদীতে জামায়াত নেতার মৃত্যু, বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল”

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“পুলিশি হয়রানিতে মনোহরদীতে জামায়াত নেতার মৃত্যু, বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী, নরসিংদী। 

নরসিংদীর মনোহরদীতে জামায়াত নেতা আব্দুর রহমানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামি।
আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে মনোহরদী বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামি নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মনোহরদী দক্ষিণের আমির মাওলানা ছানাউল্লাহ, মনোহরদী উত্তরের আমির মাওলানা ইকবাল হোসাইন, মনোহরদী দক্ষিণের সেক্রেটারি তাজুল ইসলাম শাহীন,পৌর আমির আসাদুজ্জামান নূর, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,মাওলানা ইকবাল হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে মনোহরদী পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা
বলেন, গতকাল মনোহরদী থানা পুলিশ একটি আসামী ধরাকে কেন্দ্র করে কাচিকাটা ইউনিয়নের জামায়াতের সাবেক সভাপতি, বর্তমান কাচিকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির পিতা মাওলান আব্দুর রহমান কে ধরে নিয়ে আসে। এর কিছু পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পৃথিবীর কোন আইনে আছে একজনের আপরাধে আরেক জনকে ধরার। আমরা এর বিচার চাই। যে পুলিশ এমন অপকর্ম করেছে তাদের তদন্ত সাপেক্ষে ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে প্রত্যাহার করতে হবে। তার পিছনে যারা নির্দেশদাতা,যারা কলকাঠি নাড়ছে, শান্তিপ্রিয় নিরিহ জামায়াতকে যারা উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করছে, তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মূখীন করতে হবে।
উল্লেখ্য, সোমবার রাতে মনোহরদী থানার এএসআই ইমামুলের নেতৃত্বাধীন ফোর্স জামায়াত নেতা নিহত আব্দুর রহমানের ছেলে মাহফুজকে একটি মামলায় ধরতে বাড়িতে যায়। বাড়িতে মাহফুজকে না পেয়ে গাড়িতে করে তার বাবা আব্দুর রহমানকে মনোহরদী বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এবং তার ছেলেকে ধরিয়ে দিতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত আব্দুর রহমান অসুস্থতা অনুভব করলে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে বুকের ব্যাথা বাড়তে থাকলে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।

এবিষয়ে, নিহতের ছেলে, আতিকুর রহমান(ফাহিম)জানান, আমার বাবা অসুস্থ মানুষ উনাকে পুলিশ নিয়ে গেছে। অপরাধ থাকলে আমার ভাইয়ের থাকতে পারে। আমার বাবার কোন অপরাধ ছিলনা। নিরপরাধ কোন মানুষকে যেন এভাবে নিয়ে যাওয়া না হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল জাব্বার বলেন, আমার এএসআই গিয়েছিল ওয়ারেন্ট ধরতে। বাবাকে নিয়ে আসা হয়েছিল ছেলের বাসা চিনিয়ে দিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির