1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“মনোহরদীর দৌলতপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন

“মনোহরদীর দৌলতপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ অনুষ্ঠিত”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী, নরসিংদী। 

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির (১১ এপ্রিল – ২৫ এপ্রিল) অংশ হিসেবে মঙ্গলবার (২২এপ্রিল) জামায়াতের দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ করানোর লক্ষ্যে ২ভাগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মো: সানাউল্লাহ’র নেতৃত্বে ৬নং ওয়ার্ড ও
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে ৯নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে আরো উপস্থিত স্থানীয় জামাতের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

৬নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগে মাওলানা সানাউল্লাহ বলেন: “ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য দরকার আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব। আমরা সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গড়তে হলে ইসলামী আদর্শকেই ভিত্তি করতে হবে। জামায়াত সেই লক্ষ্যে কাজ করছে।”

অন্যদিকে ৯নং ওয়ার্ডে মাওলানা মোতালিব হোসেন বরকতী বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন নেতৃত্ব হবে ঈমানদার, বিশ্বস্ত এবং জনকল্যাণে নিবেদিত।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামী সমাজব্যবস্থাই এদেশের শান্তি ও স্থিতিশীলতার গ্যারান্টি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির