শিবচরে মোটরসাইকেল চাপায় বিএনপি নেতা শহিদুল ইসলাম (শহীদ) নিহত।
সহিদুল ইসলাম
শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:–
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের চাপায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিবচর পৌর এলাকার কলেজ মোড় সংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোড়ে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেলটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪
Leave a Reply