1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত” মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ” খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা। তালায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। শিবচরে মোটরসাইকেল চাপায় বিএনপি নেতা শহিদুল ইসলাম (শহীদ) নিহত কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য। রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর।

খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত”

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
গ্রামীণ নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহযোগিতায় জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার জেন্ডার ফোকাল পার্সন মিনুচিং মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার পল ত্রিপুরাসহ স্থানীয় নারী প্রতিনিধি ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল,‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারী ক্ষমতায়নের গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’। বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রার বিষয়টি গুরুত্ব পায়।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির