তালায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
বখতিয়ার উদ্দীন
উপজেলা প্রতিনিধি তালা সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে তালা উপজেলা পরিষদ ও পিডিবি অফিসের সামনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। তালা উপজেলায় ১৯৬ টা মন্দিরে পূজা উৎপাদন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা । উপস্থিত ছিলেন, তালা ও পাটকেলঘাটা থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা ।
প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আনসার ও ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে পূজা মণ্ডপ পাহারা, জরুরি মুহূর্তে করণীয় ও ট্রাফিক নিয়ন্ত্রণসহ নিরাপত্তার নানা দিক নিয়ে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা (ব্রিফিং) প্রদান করা হয়।
Leave a Reply