1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত” মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ” খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা। তালায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। শিবচরে মোটরসাইকেল চাপায় বিএনপি নেতা শহিদুল ইসলাম (শহীদ) নিহত কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য। রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর।

খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা।

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার লক্ষ্যে খাগড়াছড়িতে কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। কর্মশালায় সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলার উপপরিচালক মো. আনোয়ার কবির।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সারোয়ার আলম,ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা,সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপার ডা. উশিং মারমাসহ বিভিন্ন মসজিদের ইমাম- মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের ভূমিকা, জনসচেতনতা সৃষ্টি এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব কর্মশালায় গুরুত্ব পাবে।
ধর্মীয় নেতারা সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধ, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বাড়বে এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা আরও কার্যকর হবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির