সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, তার সব ব্যবস্থা করা হয়েছে” — এমপি হেলেন জেরিন খান।
সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার পূজা মণ্ডপসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় এবং অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই অক্টোবর) বেলা ১২:০০ টার দিকে পৌরসভার সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর (গোবিন্দ বাড়ি) মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় ও অনুদান বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হেলেন জেরিন খান।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন।” সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব সর্বজনীনভাবে উদযাপনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা।
এছাড়াও শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক, সদস্য সচিব আজমল হুদা সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বক্তারা দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি আর্থিক অনুদান ও পূজা উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
Leave a Reply