1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির পক্ষ থেকে ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ঘোড়াঘাটে ১৯৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার জাকিরুল (৩৯) নামে এক ইউপি সদস্য” কয়রার মহেশ্বরীপুরে বিএনপির নতুন মুখ:চেয়ারম্যান পদে শেখ মেহেদির প্রার্থিতা একের পর এক অভিযানে সাফল্য, আলোচনায় লালপুরের এএসআই নাহিদ। রেলের টিকিটিং সফটওয়্যার কি এবার নিজস্ব ব্যবস্থাপনায় আসবে? খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার। ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার ( ভূমি)ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, তার সব ব্যবস্থা করা হয়েছে” — এমপি হেলেন জেরিন খান। যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত”

ঘোড়াঘাটে ১৯৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার জাকিরুল (৩৯) নামে এক ইউপি সদস্য”

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

“ঘোড়াঘাটে ১৯৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার জাকিরুল (৩৯) নামে এক ইউপি সদস্য”

মোঃ কায়সার হাবীব পাপ্পু
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে অভিযান চালানো হয়। ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জাকিরুল ইসলামকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন পালিয়ে যান।

পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপার পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির