“কয়রার মহেশ্বরীপুরে বিএনপির নতুন মুখ:চেয়ারম্যান পদে শেখ মেহেদির প্রার্থিতা”
খুলনা জেলা প্রতিনিধি:
———————————-
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উপজেলা বিএনপির নেতা শেখ মেহেদি হাসান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় এসেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে পরিচিতি রয়েছে তার। ২০০৩ সালে কয়রা উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু। পরে খুলনা জেলা যুবদল, কয়রা উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সদস্য এবং মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শেখ মেহেদি হাসান বলেন, অসুস্থদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা, দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ত্রাণ বিতরণের সঙ্গে যুক্ত আছি। মানুষের বিপদে সহযোগিতা করাকে সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব মনে করি।
তার পারিবারিক রাজনৈতিক পরিচয়ও শক্তিশালী। আপন বড় ভাই অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ কয়রা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আমার পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উপকার করে আসছে। আমিও সেই ধারা অব্যাহত রাখতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে মহেশ্বরীপুরকে একটি সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, বলেন তিনি।
সুন্দরবন ঘেঁষা এই উপকূলীয় ইউনিয়নের মানুষের জীবিকা কৃষি ও মৎস্যের ওপর নির্ভরশীল। এখানে সুপেয় পানির সংকট, দুর্যোগের ঝুঁকি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান প্রধান চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় ভ্যান চালক আবুল বাসার বলেন, মেহেদি ভাই দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। তিনি নির্বাচন করলে আমার পরিবার তাকে ভোট দেবে।
তবে বিএনপির দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। মনোনয়ন পেলে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তার অনুসারীরা।
উপকূলের কঠিন জীবনে মানুষ এখন এমন একজন প্রতিনিধি চায় যে ঝড়ে পাশে দাঁড়াবে, উন্নয়নের রাস্তা দেখাবে। শেখ মেহেদির মাঠে নামা মহেশ্বরীপুরের রাজনীতিতে নতুন হাওয়া দিয়েছে। শেষ পর্যন্ত জনগণ কাকে বেছে নেয়, সেটাই এখন বড় প্রশ্ন।
মোক্তার হোসেন।
খুলনা।
Leave a Reply