1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার। হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বলেই আল্লাহর গজব নেমে এসেছিলো – আলহাজ্ব মাহাবুব আলম, সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান। ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির পক্ষ থেকে ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ঘোড়াঘাটে ১৯৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার জাকিরুল (৩৯) নামে এক ইউপি সদস্য” কয়রার মহেশ্বরীপুরে বিএনপির নতুন মুখ:চেয়ারম্যান পদে শেখ মেহেদির প্রার্থিতা একের পর এক অভিযানে সাফল্য, আলোচনায় লালপুরের এএসআই নাহিদ। রেলের টিকিটিং সফটওয়্যার কি এবার নিজস্ব ব্যবস্থাপনায় আসবে? খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার। ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার ( ভূমি)ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার।

  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার।

হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার ১নং বাকই ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর মা আম্বিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা চার ভাই ও দুই বোন। কাউসার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। এ সময় মরদেহের পাশে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে বলেও জানা গেছে।

খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।
এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
তবে কাউসারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির