1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“তুমি মানুষ হইবা কবে”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন

তুমি মানুষ হইবা কবে

‎মোছাদ্দেক সৈকত

‎তোমার বুকের ভেতরে কি এখনো রক্ত বইছে,
‎নাকি কেবল অহংকারের কালি জমে আছে?
‎প্রতিদিন আয়নায় তাকাও,
‎কিন্তু কখনো নিজেকে দেখো না—
‎দেখো শুধু মুখ, দেখো গায়ের রঙ,
‎দেখো কে কত ছোট,
‎আর নিজেকে কতোটা বড় ভাবা যায়, সেটার হিসাব।

‎তুমি মানুষ হইবা কবে?

‎যেদিন একটা ক্ষুধার্ত শিশুর কান্নায় তুমি দাঁড়াবে,
‎নিজের খাওয়া থামিয়ে বলবা— “তোর লাগব তো খাবারটা?”
‎সেদিন হয়তো মানুষ হইবা।
‎আর এখন?
‎তুমি ভীষণ চতুর, ভীষণ ব্যস্ত,
‎তোমার সময় নাই, মন নাই, দয়া নাই।

‎তুমি পোস্ট দাও দান করার,
‎কিন্তু হাতটা জড়িয়ে রাখো নিজের পকেটে।
‎তুমি বড় গলা করে কথা বলো অন্যায়ের বিরুদ্ধে,
‎আর রাতের আঁধারে অন্যায়ের সাথে হাত মেলাও।

‎তুমি মানুষ হইবা কবে?

‎যখন ক্ষমা চাওয়া দুর্বলতা মনে হবে না,
‎যখন ভালোবাসা লজ্জার না হয়ে দায়িত্ব হবে,
‎যখন তুমি কারও চোখের জল দেখে না ফিরতে পারবে—
‎সেদিন হয়তো… হয়তো তুমি মানুষ হইবা।

‎তোমার বুকের ভেতরে একটা হৃদয় আছে,
‎তুমি জানো—
‎কিন্তু সেটাকে ব্যবহার করো কখন?
‎যখন লাভ হয়, সুবিধা হয়, বাহবা মেলে?

‎তুমি মানুষ হইবা কবে?

‎আমার এই প্রশ্নটা শুধু তোমার না—
‎আমার নিজেরও।
‎কারণ আমরা সবাই মানুষ হইছি,
‎কাগজে-কলমে।
‎কিন্তু ভিতরে?
‎ভেতরে তো এখনো পশুর গন্ধ।



সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির